Sunday, 28 August 2011

“মা” তোমায় মনে পড়ে



মা তোমায় মনে পড়ে
ইমরান সরকার

আজকের দিনটা-
অন্য দিন থেকে আলাদা
মনটা ফাঁকা ফাঁকা লাগছে
দুচোঁখ দিয়ে পানি গড়াচ্ছে
মা তোমায় খুব মনে পড়ছে

এইতো সেদিন জোঁনাকী-
তার মাকে বলল, জরিয়ে ধরে
মা, তোমায় দেখলাম অনেক দিন পরে

তুমি কি জানো মা-
সে তার মাকে দেখেনি কতো দিন?
মাত্র ১৪ দিন দেখেনি
আর আমি ২১ বছর দেখিনা

আমার কি মা ডাকতে ইচ্ছা হয় না ?
জড়িয়ে ধড়তে ইচ্ছে হয়না ?

আমায় একা রেখে 
কেন চলে গেলে মা ?

আর আশা নেই আমার বুকে,
মা ডাক নেই মুখে,
চোখ ভেজা থাকে জলে
শুধু তুমি নেই বলে

মাগো ইচ্ছা করে জড়িয়ে ধরতে,
ইচ্ছা করে কোলে ঘুমাতে
ইচ্ছা করে মা বলে ডাকতে
শুধু পারিনা নেই বলে

মা তোমায় অনেক দিন দেখিনা
ছুটি পেলে একবার এসো,
পাশে আমার বসো
মাথায় হাত রেখো
শব্দ করে হেঁসো
কপালে চুমু খেয়ো
আর আমি তোমায় শুধু দেখবো

যদি ঈশ্বরকে কোন দিন পাই,
বলব, আমার মাকে আমি ফেরত চাই

No comments:

Post a Comment