মায়ের বিদায়
ইমরান সরকার
সাদা কাপড় জড়িয়ে
এক সাগর দঃখ ছড়িয়ে
ঘুমিয়ে গেল মা।
সাদা কাপড়ে শরীর ছিল ঢাকা
নিঃশ্বাস ছিল বন্ধ-
তাইতো থেমে গেল জীবন চাঁকা।
বুঝলাম না আমি কিছুই
কাঁদছে কেন সবাই,
বোন আমার দিকে দৌড়েএল-
আমার কপালে চুমু খেল।
বোন জড়িয়ে আমায়
বলল আমাদের মা ঘুমায়।
মা’র এই ঘুম ভাঙ্গবেনা
আমাদের আর ডাকবেনা।
বুঝলাম, চিৎকার করলাম
চোখ ভিঁজে গেল জলে
মা চলে গেল বলে।
অন্য কারো কথা বাদই দিলাম
পৃথিবীতে আমিওতো ছিলাম,
ঈশ্বর আমাকেও নিতে পারত
মা পৃথিবীতে থাকত
তার অন্য সন্তানদের-
সুখে দিন কাটতো।
No comments:
Post a Comment