তুমি নেই তাই
ইমরান সরকার
তুমি নেই তাই,
দুঃখ চারপাশে করে খেলা,
আর মন কাঁদে সারা বেলা।
তুমি নেই তাই,
কাটেনা অন্ধকার রাত
হয়না যেন প্রভাত
তুমি নেই তাই,
একা একা ভেবে থাকি
কি ছিল দেবার বাকী।
আমি ভেবেছি-
দেখেছি সবই দিয়েছি।
তুমি নেই তাই,
ভাল লাগেনা কিছু
দঃখরাও করে পিছু।
তুমি নেই তাই,
প্রিথিবীটা বৃষষ্ন মনে হয়
চোঁখের পানি নিরবিচ্ছিন্ন বয়।
No comments:
Post a Comment